শিরোনাম
আশুরার শিক্ষা সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়: প্রধানমন্ত্রী সিলেটের সীমান্তে নিখোঁজের পর পাথরের ফাঁকে মিলল লাশ সিলেট নগরে ৭৬ সহস্রাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সিলেটে যুবক হ ত্যা মাম.লায় বাবা-মেয়ে কারাগারে বিমানবন্দরের কার্গো জট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর সিলেটে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হ ত্যা, গণপি.টুনিতে নিহ.ত অভিযুক্ত যুবক সুরঞ্জিত সেন হ/ত্যাচেষ্টা মা/মলায় মৃ/ত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ সম্পর্কে যা জানা গেল সুরঞ্জিত সেন হ/ত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সং/ঘর্ষ: নিহ/ত ১, আহ/ত ২

https://www.emjanews.com/

16669

national

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ২১:৪৫

জাতীয়

আশুরার শিক্ষা সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ২১:৪৫

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। পবিত্র আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।

আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তারেক রহমান বলেন, “পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তাই আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসুন আমরা সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করি। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে নিজেদের আরও নিবেদিত করি।”

তিনি বলেন, হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু শোক ও স্মরণের দিন নয়, বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার চিরন্তন শিক্ষার প্রতীক।

প্রধানমন্ত্রী বলেন, কারবালার ঘটনা মানব ইতিহাসের এমন এক অবিস্মরণীয় অধ্যায়, যা যুগে যুগে মানুষকে সত্যের পক্ষে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করে আসছে।

তিনি আরও বলেন, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং আদর্শের প্রতি অবিচল থাকার যে শিক্ষা কারবালা আমাদের দিয়েছে, তা আজও সমগ্র মানবজাতির জন্য প্রেরণার উৎস। প্রায় চৌদ্দশ বছর আগে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) তার পরিবারের সদস্য ও বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে জুলুম, অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদতের মহান মর্যাদা বরণ করেছিলেন। তার এই আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিনাশী প্রতীকে পরিণত করেছে।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে কারবালার মর্মান্তিক ঘটনায় শাহাদতবরণকারী তার পরিবারের সদস্য ও সঙ্গীদের পবিত্র স্মৃতির প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।

এছাড়া এই শোকাবহ দিনে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।