শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16676

sylhet

প্রকাশিত

২৬ জুন ২০২৬ ১৬:২৬

সিলেট

শ্রীমঙ্গল থেকে ৫ টি চায়না এয়ারগান উদ্ধার করেছে (র‍্যাব)-৯

প্রকাশ: ২৬ জুন ২০২৬ ১৬:২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গত ২৫ জুন দিবাগত রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের (সিপিসি-২) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া এলাকায় নাশকতামূলক বা অবৈধ কোনো উদ্দেশ্যে কিছু আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে র‍্যাব সদস্যরা ওই এলাকার একটি বাঁশবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। ব্যাপক তল্লাশিকালে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এই ৫টি চায়না এয়ারগান পাওয়া যায়।

অভিযান চলাকালীন অস্ত্রের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত এয়ারগানগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।