শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফ/তার আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

https://www.emjanews.com/

16677

sylhet

প্রকাশিত

২৬ জুন ২০২৬ ১৮:০০

সিলেট

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির

প্রকাশ: ২৬ জুন ২০২৬ ১৮:০০

বাংলাদেশি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্যকে বিশ্বের সামনে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অর্থনৈতিক বা প্রাতিষ্ঠানিক সক্ষমতায় অনেক দেশের তুলনায় আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু ধর্মীয় সম্প্রীতির গভীরতায় বাংলাদেশের সমকক্ষ রাষ্ট্র পৃথিবীতে দ্বিতীয়টি নেই। শুক্রবার বিকেলে সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, আবহমানকাল থেকে এদেশের মানুষ যে সৌহার্দ্য ও ঔদার্য লালন করে আসছে, তা বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সংকট কোনো কিছুই আমাদের এই ঐক্যের বন্ধন ছিঁড়তে পারেনি। উপকূলীয় অঞ্চলের মানুষের ঘুরে দাঁড়ানোর সংগ্রামের উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষের এই অদম্য মানসিক শক্তিই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ।

সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় পূজা উদযাপন পরিষদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্ব সরকারের। মন্দির, মসজিদ কিংবা গির্জা কারিগরি ও পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনগুলো সুনির্দিষ্টভাবে জানালে সরকার তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সাম্য ও ভ্রাতৃত্বের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।