শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফ/তার আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

https://www.emjanews.com/

16748

sylhet

প্রকাশিত

২৯ জুন ২০২৬ ১৩:৪৬

সিলেট

জুলাই মাসে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৩:৪৬

সিলেট মহানগরীর ২৫টি কেন্দ্রে আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশ কমিশনার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের ২০০ গজের ভেতরে সব ধরনের জনসমাবেশ, মিছিল, চিৎকার-চেঁচামেচি এবং উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া গান-বাজনা, ঢাকঢোল পেটানো এবং পটকা বা আতশবাজি ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

নিরাপত্তার স্বার্থে উক্ত এলাকার মধ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি কিংবা বিষ্ফোরক এবং ইট-পাথর বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। বহিরাগত বা অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ রুখতে পরীক্ষা কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। 

সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ২৫টি কেন্দ্র- যার মধ্যে সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, মদন মোহন কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে- সবগুলোতে এই নিরাপত্তা বেষ্টনী বলবৎ থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে এসএমপি কর্তৃপক্ষ।