শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16754

sylhet

প্রকাশিত

২৯ জুন ২০২৬ ১৮:০৭

সিলেট

সিলেটে পুলিশ দেখে পালানোর চেষ্টা: পরে যা মিললো

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৮:০৭

সিলেটের জকিগঞ্জে পুলিশের এক অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। শনিবার (২৯ জুন) সকালে জকিগঞ্জ থানাধীন মানিকপুর ইউনিয়নের খাসেরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলায় মাদক উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানার একটি চৌকস দল খাসেরা গ্রামে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রেদুয়ানুজ্জামান ওরফে বাবু (২৪) ও মো. কামরুল ইসলামকে (৩৬) আটক করা হয়। আটককৃত রেদুয়ানুজ্জামান কানাইঘাট উপজেলার কুওরের মাটি গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে এবং কামরুল একই উপজেলার রাজপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরবিকেলেই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ ও চোরাচালান বন্ধে সিলেট জেলা পুলিশের এমন কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।