শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফ/তার আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

https://www.emjanews.com/

16778

sylhet

প্রকাশিত

৩০ জুন ২০২৬ ১৩:৪৪

সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ৩০ জুন ২০২৬ ১৩:৪৪

সিলেট বিভাগে সংক্রামক ব্যাধি হামের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস ১৮ দিন বয়সী শিশু লক্ষণের মৃত্যু হয়। শিশুটি সিলেট নগরীর বাসিন্দা ভানু দাশের সন্তান। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আরও ৫৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ৩৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৭৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যু সংখ্যা এখন ৮২।

উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ পুনরায় শিশুদের সময়মতো টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাবে পরিস্থিতি জটিল হচ্ছে। সংক্রমণের বিস্তার রোধে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অভিভাবকদের প্রতি কড়া আহ্বান জানানো হয়েছে।