শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16800

sylhet

প্রকাশিত

০১ জুলাই ২০২৬ ১৮:৩৭

আপডেট

০১ জুলাই ২০২৬ ১৮:৫৭

সিলেট

প্রতারণার মামলায় কারাগারে সিলেট কোতোয়ালী থানার এসি সোহেল উদ্দিন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ১৮:৩৭

ছবি: ইমজা নিউজ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা শুনানি শেষে তার জামিন বাতিল করে এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ আগস্ট আপস করার শর্তে সোহেল উদ্দিন জামিন পেলেও আজ পর্যন্ত তিনি বাদিনীর সঙ্গে কোনো মীমাংসা করেননি বা অর্থ ফেরত দেননি। বাদিনীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির পূর্বতন জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর সোহেল ও তানজিনার মধ্যে পরিচয় এবং সম্পর্কের সূত্রপাত হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ে বাদিনীর পরিবারের কাছ থেকে প্রায় ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানো এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত না দেওয়ায় ২০২২ সালের ২৩ নভেম্বর তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। গত ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪০৬ /৪২০ ধারায় অভিযোগ গঠন করেন। 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম খান আদালতে দাবি করেন যে, সোহেল কোনো অর্থ আত্মসাৎ করেননি এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য, এই প্রতারণা মামলা ছাড়াও সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।