শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16821

sylhet

প্রকাশিত

০২ জুলাই ২০২৬ ১৩:৪১

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃ/ত্যু, হাসপাতালে ২৬৫

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ ১৩:৪১

সিলেটে হামের প্রকোপে জনস্বাস্থ্যের ঝুঁকি বেড়েই চলেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মারা যাওয়া শিশুর নাম হুমায়রা (৪ মাস), সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাসান মিয়ার মেয়ে। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষিয়টি নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠেছে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানেও; যেখানে নতুন করে আরও ৮৭ জন রোগী শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪০১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানানো হয়েছে। শিশুদের মধ্যে এই রোগের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।