শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফ/তার আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

https://www.emjanews.com/

16864

sylhet

প্রকাশিত

০৪ জুলাই ২০২৬ ১৪:০২

আপডেট

০৪ জুলাই ২০২৬ ১৪:৩৭

সিলেট

৫শ টাকার জন্য বি*ষ খাইয়ে খু/ন: সিলেটে ধরা আমিরুল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ১৪:০২

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচশ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে জয় মহাপাত্র (২০) নামের এক যুবককে বিষ খাইয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আমিরুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল দিরাই উপজেলার বুরহানপুর এলাকার মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, প্রায় দেড় মাস আগে জয় মহাপাত্র আসামি আমিরুলের নিকট থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি পুরনো মোবাইল ফোন কেনেন। ক্রয়ের সময় পাঁচ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৫০০ টাকা পরে দেওয়ার কথা ছিল। গত ০৮ জানুয়ারি সকালে দিরাইয়ের ভাঙ্গাডহর এলাকায় কালভার্টের পাশে জয়ের কাছে ওই টাকা দাবি করেন আমিরুল। জয় তাৎক্ষণিক টাকা দিতে না পারায় আমিরুল জোরপূর্বক মোবাইলটি কেড়ে নেন এবং সিম কার্ড নিতে বিকেলে তার দোকানে যেতে বলেন।

মামলা সূত্রে জানা যায়, বিকেলে জয় তার সিম কার্ড আনতে আমিরুলের মুদি দোকানে গেলে আমিরুল দোকানের দরজা বন্ধ করে জয়কে মারধর করেন। এসময় গ্লাসের পানিতে বিষ মিশিয়ে তাকে জোরপূর্বক পান করান। বাড়িতে ফেরার পর জয় অসুস্থ হয়ে বার বার বমি করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় জয় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক থাকা আমিরুলকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব-৯। অবশেষে র‍্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প (সিপিসি-৩) ও সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।