শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16868

sylhet

প্রকাশিত

০৪ জুলাই ২০২৬ ১৬:০৮

সিলেট

সিলেট সীমান্তে দুই দিন ধরে মিলছে ভারতীয় অ*স্ত্র

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ১৬:০৮

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে দুই দফার বিশেষ অভিযানে ০৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই আগ্নেয়াস্ত্রগুলো জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪শ গজ ভেতরে কাঁঠালবাড়ী নামক স্থানে প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে, আজ শনিবার (৪ জুলাই) দুপুরে ঝিঙ্গাবাড়ী নামক স্থানে দ্বিতীয় দফার অভিযানে আরও ১টি এয়ারগান উদ্ধার করে বিজিবির বিশেষ টহল দল। সবমিলিয়ে উদ্ধারকৃত ৪টি এয়ারগান বর্তমানে জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরও যোগ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।