শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

16916

sylhet

প্রকাশিত

০৬ জুলাই ২০২৬ ১২:২৩

আপডেট

০৬ জুলাই ২০২৬ ১৭:১০

সিলেট

সিলেটে ‍ঘুরতে গিয়ে প্রাণ গেলো ৩ বন্ধুর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১২:২৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাউরভাগ চা বাগান সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), জাফলংয়ের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ উরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা সবাই একই বিদ্যালয়ের সহপাঠী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান এইচএসসি পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নূরজাহান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে রায়হান ও জয় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।