শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16917

sylhet

প্রকাশিত

০৬ জুলাই ২০২৬ ১২:৪৬

সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১২:৪৬

সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯ জন হাম আক্রান্ত রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সব মিলিয়ে ২৬৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

সারাদেশের পরিস্থিতিও ক্রমেই জটিল হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার (৬ জুলাই) দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সমগ্র দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ জানিয়েছে।