শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

16922

sylhet

প্রকাশিত

০৬ জুলাই ২০২৬ ১৭:০৯

সিলেট

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৭১ জন গ্রে/ফতার, আ/টক ১২৯ যানবাহন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১৭:০৯

সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

গত রবিবার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মোট ৩২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগের অভিযানে ১২৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী, হকার এবং মেট্রো অধ্যাদেশ অমান্যকারী ব্যক্তিরা রয়েছে। এছাড়া সন্দেহভাজন হিসেবেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযানকালে পুলিশ ১১০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করতে সক্ষম হয়, যা অবৈধ পথে দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কাজ করেছে এসএমপি ট্রাফিক বিভাগ। ৩২ ঘণ্টার এই তৎপরতায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৪টি যানবাহন জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ১২৯টি যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ার লক্ষ্যে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান ও ট্রাফিক তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।