https://www.emjanews.com/

16941

surplus

প্রকাশিত

০৬ জুলাই ২০২৬ ২২:৪০

অন্যান্য

দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা, মানতে হবে ৩ শর্ত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ২২:৪০

ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) নিজস্ব উদ্যোগে এ মেলার আয়োজন করবে। তবে এ কার্যক্রম পরিচালনায় তিনটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিজস্ব উদ্যোগে শিক্ষা মেলার আয়োজন করতে পারবে। তবে এ আয়োজনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

মন্ত্রণালয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী, শিক্ষা মেলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মননশীলতা বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কুইজ ও প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে শিক্ষা মেলা আয়োজনের কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।