শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

16932

law-justice

প্রকাশিত

০৬ জুলাই ২০২৬ ২০:১৯

আইন আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ২০:১৯

ছবি: সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার ( ৬ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। দেশের নির্বাচন ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামোর আমূল পরিবর্তনকারী এই সংশোধনীর ভবিষ্যৎ নির্ধারণে এখন সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় দেশ।

শুনানিতে অংশ নিয়ে আইনজীবী শরীফ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, পঞ্চদশ সংশোধনী কেবল একটি সাধারণ সংশোধনী ছিল না, এর মাধ্যমে কার্যত সংবিধানকে পুনর্লিখন করে এর মৌলিক চরিত্র বদলে দেওয়া হয়েছিল। আদালত কর্তৃক সংশোধনীটি বাতিল হওয়া আবশ্যক ছিল যাতে ভবিষ্যতে কোনো শাসকগোষ্ঠী জনস্বার্থবিরোধী এমন পদক্ষেপ নেওয়ার সাহস না পায়।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, যেহেতু বর্তমান বেঞ্চের একজন বিচারপতি জুলাইয়ের মাঝামাঝি অবসরে যাবেন, তাই এর মধ্যেই শুনানি শেষ করে চূড়ান্ত রায় পাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে পাশ হওয়া এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গত বছর হাইকোর্টে একাধিক রিট দায়ের করা হয়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়, যা বর্তমানে একসঙ্গে শুনানি হচ্ছে।

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীকে আংশিক অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করার পর বিষয়টি আপিল বিভাগে গড়ায়। গত ১৩ নভেম্বর আপিল করার অনুমতি পাওয়ার পর বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে এর চূড়ান্ত শুনানি চলছে। মঙ্গলবার রিটকারী পক্ষ তাদের শুনানি শেষ করার কথা রয়েছে, এরপর সরকার ও অন্যান্য পক্ষের বক্তব্য শোনা হবে।