শিরোনাম
পেনাল্টি মিসের বিষাদময় বিশ্বরেকর্ড গড়লেন মেসি সিলেটে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বন্যা সতর্কতায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা ১২ জেলায় বন্যার পূর্বাভাস: ঝুঁকিতে সিলেট ও চট্টগ্রাম বিভাগ তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: হবিগঞ্জে ৩৫ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিলেটে মার্কিন বিনিয়োগ ও পর্যটন নিয়ে মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মৃত্যু বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জন উদ্ধার, নিখোঁজ ৬

https://www.emjanews.com/

16948

sylhet

প্রকাশিত

০৭ জুলাই ২০২৬ ১৬:৫৮

সিলেট

সিলেটে এসএমপির অভিযানে গ্রেফ/তার ১৫৬, আ/টক ৭১ গাড়ি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ ১৬:৫৮

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার এই ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে ট্রাফিক আইন অমান্য করায় ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গত ০৬ জুলাই রাত ১২টা থেকে ০৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং মেট্রো অধ্যাদেশ লঙ্ঘনকারীসহ মোট ১৫৬ জনকে আটক করা হয়। অভিযানের সময় অপরাধীদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৬০ টাকা এবং ২১০০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এদিকে মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ছিল এসএমপি ট্রাফিক বিভাগ। ট্রাফিক অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭১টি যানবাহন আটক করা হয়েছে। অর্থাৎ মোট ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এসএমপির এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।