শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

16956

sylhet

প্রকাশিত

০৭ জুলাই ২০২৬ ২০:৫০

সিলেট

চুনারুঘাটে সরকারি মূল্য উপেক্ষা করে এলপিজি বিক্রি, জরিমানা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ ২০:৫০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চুনারুঘাট বাজারের মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স-এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি গ্যাসপূর্ণ সিলিন্ডার বিক্রি করছে বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং প্রচলিত আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।