হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চারটি ভিন্ন পদে ১০০ জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৬ আগস্ট সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৭ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি হিসেবে ১১২ টাকা জমা দিতে হবে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: জুনিয়র অডিটর
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
পদসংখ্যা: ৯২টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
পদসংখ্যা: ৪টি
ক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: ড্রাইভার
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
হালকা বা ভারী যানবাহন চালনার জন্য ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১ জুলাই, ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন শুরু: ৬ আগস্ট, ২০২৬
আবেদনের সময়সীমা: ২৭ আগস্ট, ২০২৬
আবেদনের নিয়ম
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
