ছবি: সংগৃহীত
উপসচিব ও সমপর্যায়ের ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, পদোন্নতির পর নবপদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে হবে।
এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থলের পর যদি কোনো কর্মকর্তার দপ্তর পরিবর্তিত হয়ে থাকে, তাহলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
তালিকা দেখতে ক্লিক করুন।
