https://www.emjanews.com/

16814

jobs

প্রকাশিত

০১ জুলাই ২০২৬ ২১:৪৭

আপডেট

০১ জুলাই ২০২৬ ২১:৫৬

চাকুরী

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ অফিসার নিয়োগ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ২১:৪৭

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বিশাল সুযোগ নিয়ে এসেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। সাতটি সরকারি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আসন বিন্যাস অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসিতে ৮০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ১৬ জন, বেসিক ব্যাংকে ১৩ জন এবং সর্বোচ্চ ৪৭১ জন নিয়োগ পাবেন বাংলাদেশ কৃষি ব্যাংকে। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৭ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২২ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭২ জন এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ২ জনসহ মোট ৭২৫টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না এবং এসএসসি বা তদূর্ধ্ব পরীক্ষার যেকোনো একটিতে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হবে। ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) হারে বেতন ও অন্যান্য নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ জুলাই ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বিস্তারিত দেখতে ক্লিক করুন