শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17161

tourism

প্রকাশিত

১৭ জুলাই ২০২৬ ১৫:০৪

পর্যটন

দুবাইয়ে সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের মাল্টিপল ভিসা: যা যা লাগবে

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ১৫:০৪

সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নতুন দিগন্ত উন্মোচন করে সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ ভিজিট ভিসা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে কোনো স্থানীয় স্বাগতিক বা স্পন্সর ছাড়াই পর্যটকরা বারবার দেশটিতে প্রবেশ ও অবস্থানের সুযোগ পাবেন। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই নিয়মানুযায়ী, মাল্টিপল এন্ট্রি ভিসাধারীরা প্রতিবার প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। সফর দীর্ঘায়িত করার প্রয়োজন হলে আরও ৯০ দিন মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে শর্ত থাকে যে, এক ক্যালেন্ডার বছরে অবস্থানের মোট সময়কাল কোনোভাবেই ১৮০ দিনের বেশি হতে পারবে না। বিশ্বের যেকোনো প্রান্তের নাগরিক এই ভিসার জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

এই বিশেষ ভিসা পেতে আবেদনকারীকে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে- সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ন্যূনতম ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্টের অনুলিপি এবং বৈধ স্বাস্থ্যবিমার (হেলথ ইন্স্যুরেন্স) কাগজপত্র। এছাড়া আর্থিক স্বচ্ছলতার প্রমাণ হিসেবে ব্যাংক হিসাবে অন্তত ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের লেনদেন সংবলিত বিগত কয়েক মাসের ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে। সেই সঙ্গে নিশ্চিত রিটার্ন বা রাউন্ড-ট্রিপ বিমান টিকিট প্রদর্শন করাও বাধ্যতামূলক।

পর্যটন খাতের প্রসার এবং বৈশ্বিক পর্যটকদের দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোতে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। সংশ্লিষ্টদের মতে, নমনীয় এই ভিসা নীতি দুবাইকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন ও ব্যবসায়িক হাবে রূপান্তরের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।