শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17092

tourism

প্রকাশিত

১৩ জুলাই ২০২৬ ১৯:২০

পর্যটন

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য দেওয়া বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফরমে (DS-160) গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দিতে হবে। ভুল বা গোপন তথ্যে ভিসা প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ১৯:২০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গিয়ে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ভিসা আবেদনকারীদের জন্য তাদের ব্যবহৃত সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইলের তথ্য দেওয়া এখন বাধ্যতামূলক।

সম্প্রতি এক নির্দেশনায় ঢাকার মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, তথ্য গোপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে।

সোমবার (১৩ জুলাই) ইউএস এম্বাসি ঢাকা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়। সেখানে বলা হয়, ডিএস-১৬০ (DS-160) ভিসা আবেদন ফরমে আবেদনকারীকে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজার নেম বা হ্যান্ডেল বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।

দূতাবাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবেদনকারী যখন আবেদনপত্রে স্বাক্ষর করেন, তখন তিনি সেখানে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এমন পরিস্থিতিতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেন বা ভুল তথ্য প্রদান করেন, তবে তার ভিসা আবেদন বাতিল করা হবে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। তাই ভিসা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সঠিক তথ্য প্রদানের জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।