শিরোনাম
সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রধান আসামি শেখ হাসিনা বাধ্যতামূলক অবসর: ৩৩ পুলিশ কর্মকর্তার হিসাব-নিকাশ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা কক্সবাজারে পাহাড় ধসে মাদ্রাসা চাপা, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা কমিটি অনুমোদন সিলেট ওসমানীতে সংঘর্ষ: পুলিশের সাথে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস চালক নিহত সিলেট সীমান্তে আসা কোটি টাকার চালানটি কাদের? ২য় দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা: সময় ও স্থান নির্ধারণ

https://www.emjanews.com/

16984

tourism

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ২১:৫০

পর্যটন

সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ২১:৫০

ছবি: সংগৃহীত

পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ও দর্শনার্থীদের সৌদি আরব ভ্রমণে উৎসাহিত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু করেছে দেশটির সরকার। এই উদ্যোগের মাধ্যমে বিদেশি পর্যটকদের জন্য ডিজিটাল পদ্ধতিতে ভিসা প্রাপ্তি এবং ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পর্যটন কর্তৃপক্ষের সমন্বয়ে এই নতুন ব্যবস্থাটি কাজ করবে। এই প্যাকেজ ভিসার অধীনে পর্যটকরা আবাসন, পরিবহন এবং বিভিন্ন দর্শনীয় স্থানের টিকেট একই সাথে সাশ্রয়ী প্যাকেজ আকারে গ্রহণ করতে পারবেন।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে এটি বর্তমানে নির্দিষ্ট কিছু দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে বিশ্বের সব দেশের জন্য কার্যকর করা হবে।

উল্লেখ্য যে, তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যেই পর্যটন শিল্পের ওপর দীর্ঘমেয়াদী জোর দিচ্ছে সৌদি আরব। নতুন এই পাইলট ভিসার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে দেশটির নীতি-নির্ধারকরা। এর ফলে পর্যটকরা দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সরাসরি তাদের কাঙ্ক্ষিত প্যাকেজ নির্বাচন করে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন।