শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17160

sylhet

প্রকাশিত

১৭ জুলাই ২০২৬ ১৪:৫৬

আপডেট

১৭ জুলাই ২০২৬ ১৯:৫০

সিলেট

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ১৪:৫৬

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ ঘণ্টায় ৬০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্যরাত থেকে আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৬০ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে বড় ধরনের সাফল্য হিসেবে ৬ হাজার ৩৭৫ পিস ভারতীয় চকলেট, ৪৪ পিস ভারতীয় কম্বল এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ছিল ট্রাফিক বিভাগ। অভিযানে লাইসেন্স ও অন্যান্য অনিয়মের অভিযোগে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৫৪টি যানবাহনের নামে মামলা দেওয়া হয়েছে এবং ৮২টি যানবাহন বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।

এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার কাজ চলছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ার লক্ষ্যে পুলিশের এই সাঁড়াশি অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।