https://www.emjanews.com/

17286

sylhet

প্রকাশিত

২৩ জুলাই ২০২৬ ১২:১০

আপডেট

২৩ জুলাই ২০২৬ ১২:২০

সিলেট

মন্ত্রী আরিফের উদ্যোগে অবশেষে ফিরছে সিলেটের প্রবাসী শামীমের লা/শ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১২:১০

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কর্মরত অবস্থায় অকাল মৃত্যু বরণ করা সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রবাসী শামীম আহমদের (৩৮) মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির বিশেষ নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো এই জরুরি কার্যক্রম গ্রহণ করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নগরকান্দি গ্রামের আব্দুল মালিকের ছেলে শামীম আহমদ দীর্ঘদিন ধরে আরব আমিরাতের আল আইন এলাকায় কর্মরত ছিলেন। গত ২১ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ আল আইন শহরের একটি হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।

শামীমের মরদেহ দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দিতে তার চাচাতো ভাই সাংবাদিক মো. আহসান হাবীব প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিকট লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে নির্দেশ দেন। মন্ত্রণালয়ের নির্দেশনায় আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুততম সময়ে আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সরকারের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। সাংবাদিক মো. আহসান হাবীব বলেন, শামীমের আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছিল। মরদেহ দেশে আনা নিয়ে দুশ্চিন্তার মাঝে সরকারের এই দ্রুত পদক্ষেপ তাদের শোকাতুর পরিবারকে স্বস্তি দিয়েছে। দ্রুত মরদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।