https://www.emjanews.com/

17293

sylhet

প্রকাশিত

২৩ জুলাই ২০২৬ ১৪:৫১

সিলেট

সিলেটে যে কারণে অর্ধশত গ্রেফ/তার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১৪:৫১

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে নগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ৫২ জনের মধ্যে বিভিন্ন নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আটককৃতরা রয়েছেন। এছাড়া সন্দেহভাজন এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিদেরও গ্রেফতার করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে এসএমপি ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ট্রাফিক আইন লঙঙ্ঘন করায় ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৫টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধমুক্ত ও একটি নিরাপদ জনবান্ধব সিলেট গড়ার লক্ষ্যে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে।