শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

17336

sylhet

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ১৭:০৩

সিলেট

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটি বিপ্লব’: রাশেদ প্রধানের হুঁশিয়ারি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৩

গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ প্রধান। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ দুপুরে শুরু হয়।

রাশেদ প্রধান বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশে আধিপত্যবাদের কোনো স্থান নেই।” তিনি আরও বলেন, “ঢাকার মহাসমাবেশের পর যদি দেখা যায় জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। আর তাতেও পরিবর্তন না এলে ওই সরকার টিকবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী লীগ আর আগের মতো ফিরে আসবে না, এবং কোনো বিদেশি আধিপত্যও গ্রহণযোগ্য হবে না।”

এলডিবি মহাসচিব কর্নেল (অব.) ওলি আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।