https://www.emjanews.com/

17343

weather

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ১৯:৪৫

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৯:৪৫

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ জুলাই) জারি করা এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই সমুদ্রগামী নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।