শিরোনাম
সিলেটবাসীর স্বপ্ন পূরণে ওসমানীতে ফিরছে বিদেশি এয়ারলাইন্স পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিতে নতুন মূল্যায়ন কাঠামো হচ্ছে: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন বাংলাদেশিসহ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের ৫ দেশ হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার

https://www.emjanews.com/

17422

sylhet

প্রকাশিত

২৮ জুলাই ২০২৬ ১৯:৩২

সিলেট

পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৯:৩২

ছবি: সংগৃহীত

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা জাফলং-ডাউকি নদীতে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে স্বীকৃত এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য সংরক্ষণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জাফলং-ডাউকি নদীতে পয়ঃপ্রণালী, কঠিন ও তরল বর্জ্য নিক্ষেপ বা অপসারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যান্ত্রিক, ম্যানুয়াল কিংবা অন্য যেকোনো পদ্ধতিতে পাথরসহ সব ধরনের খনিজ সম্পদ উত্তোলনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া স্টোন ক্রাশিং ও চুনাপাথর ক্রাশিং, অপরিকল্পিতভাবে কয়লা মজুদ বা পরিবহন, সব ধরনের যানবাহন চলাচল এবং যান্ত্রিক ডিভাইস, ক্রেন ও ড্রেজারের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থলজ ও জলজ পরিবেশে বসবাসরত বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি ধরা বা শিকার, নদী ও জলাশয়ে মাছ ধরা কিংবা জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস করে—এমন যেকোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন বা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সব ধরনের কার্যক্রম, মাটি, পানি, বায়ু ও শব্দদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ডও এ এলাকায় করা যাবে না।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এ এলাকার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।