শিরোনাম
সিলেটে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝড়ের আভাস পাশে দাঁড়ানো সাংবাদিক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞ বিউটি পাল সিলেটবাসীর স্বপ্ন পূরণে ওসমানীতে ফিরছে বিদেশি এয়ারলাইন্স পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিতে নতুন মূল্যায়ন কাঠামো হচ্ছে: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন

https://www.emjanews.com/

17427

surplus

প্রকাশিত

২৮ জুলাই ২০২৬ ২১:৫১

অন্যান্য

হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ২১:৫১

ছবি: সংগৃহীত

সিলেটের 'হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট'-এর ২০২৬ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট নগরীর জিন্দাবাজার গ্যালারিয়া কমপ্লেক্সস্থ প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সুমন মিয়া। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, পরম্পরা মিউজিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিমলেন্দু দাশ।

প্রধান অতিথির বক্তব্যে দীপক রঞ্জন দাস বলেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার প্রসার ও আধুনিকায়ন অপরিহার্য। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়নে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো: সুমন মিয়া বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কারিগরি শিক্ষায় যুগোপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শরীফ উদ্দিন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আবু বক্কর ছিদ্দিক উদয়, তোফাজ্জল হক, মামুন আহমদ ও জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী মহিমা আক্তার। বক্তারা তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব ও কর্মজীবনে এর ইতিবাচক প্রভাবের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাতিষ্ঠানিক সফলতা ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

হিমেল ও নয়নের যৌথ পরিচালনায় অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।