শিরোনাম
সিলেটে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝড়ের আভাস পাশে দাঁড়ানো সাংবাদিক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞ বিউটি পাল সিলেটবাসীর স্বপ্ন পূরণে ওসমানীতে ফিরছে বিদেশি এয়ারলাইন্স পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিতে নতুন মূল্যায়ন কাঠামো হচ্ছে: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন

https://www.emjanews.com/

17435

surplus

প্রকাশিত

২৮ জুলাই ২০২৬ ২৩:৩৯

অন্যান্য

টরন্টোতে ‘বাংলা টাইটান্স’-এর অফিশিয়াল জার্সি উন্মোচন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ২৩:৩৯

ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনপ্রিয় ক্রিকেট দল ‘বাংলা টাইটান্স ক্লাব’-এর ২০২৬ সালের অফিশিয়াল জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই)  রাত ১০টায় ডেনফোর্থ রোডের ‘ঢাকা কাবাব নান রেষ্টুরেন্ট’-এর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব চৌধুরী রনির সভাপতিত্বে এবং পরিচালক প্রকৌশলী আবু জহির শাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টরন্টো সিটি কর্পোরেশনের স্কারবোরো সাউথ ওয়েষ্ট ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থি কান্দাভেল। তিনি মঞ্চে উপস্থিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন লাল ও নীল রঙের আকর্ষণীয় জার্সির মোড়ক উন্মোচন করেন। কানাডার জাতীয় প্রতীক ‘ম্যাপল লিফ’ ও ক্লাবের লোগো সম্বলিত এই জার্সিটি উপস্থিত সবার নজর কাড়ে।

মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের স্পন্সর ও কনজার্ভেটিভ পার্টি নেতা মুর্শেদ নিজাম সিপিএ, ক্লাবের স্পন্সর রিয়েলটর সারওয়ার আহমেদ এবং আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান 'জাকির ল'-এর স্বত্বাধিকারী ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন সরকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোরের আলো পত্রিকার সম্পাদক খন্দকার আব্দুল আহাদ, বিশিষ্ট কমিউনিটি নেতা সাদ চৌধুরী এবং বিশিষ্ট কমিউনিটি নেতা মিসবাহুল কাদির ফাহিম, দৈনিক সিলেট বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।

ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন পরিচালক হাবিবুর রহমান চৌধুরী মারুফ ও পরিচালক মেহেদী রেদোয়ান চৌধুরী। খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন স্নেহাশীষ রায় জোটন ও তাছনিম চৌধুরী।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার 'প্রবাসী টিভি'-র পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দ্বীন ইসলাম।

বক্তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার পেছনে 'বাংলা টাইটান্স ক্লাব' প্রশংসনীয় ভূমিকা রাখছে। আসন্ন টুর্নামেন্টগুলোতে দলটির সাফল্য কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।