শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

https://www.emjanews.com/

17530

tourism

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ২০:০৫

পর্যটন

যুক্তরাষ্ট্র ভ্রমণে জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ২০:০৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (২৫ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই জরুরি বার্তা দেওয়া হয়। এতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় পর্যটকদের নিজস্ব ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকা বাধ্যতামূলক।

বার্তায় দূতাবাস স্পষ্ট করে বলেছে, ভ্রমণকালে যেকোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে কিংবা হঠাৎ চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে তা সামাল দেওয়ার মতো আর্থিক সামর্থ্য ভ্রমণকারীর থাকতে হবে। বিদেশ বিভুঁইয়ে নিজের খরচ বহনে সক্ষমতা নিশ্চিত করার পরেই যেন ভ্রমণের পরিকল্পনা করা হয়- এমনটিই জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো পর্যটক যদি যুক্তরাষ্ট্রে গিয়ে সেদেশের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক বা সরকারি সুবিধার অপব্যবহার করেন, তবে এর ফলাফল হবে সুদূরপ্রসারী ও স্থায়ী। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজের জন্য দেশটিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। মূলত ভিসা জটিলতা এড়াতে এবং আইনি বাধ্যবাধকতা মানতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।