শিরোনাম
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন নিয়েছেন জামায়াত নেতা! থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি জাফলংয়ে রেল, তামাবিলে চার লেন: অগ্রগতির ঘোষণা মন্ত্রীর সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, দেশে ফিরলেন সিলেটের ৩ নাগরিকসহ ২৩ বাংলাদেশি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ: কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩ জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’

https://www.emjanews.com/

17475

tourism

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ১৯:২৬

পর্যটন

বাংলাদেশিদের দ্রুত ভিসা দেওয়ার তাগিদ ভারতীয় সংসদীয় কমিটির

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৯:২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার জোরালো তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি।

গেলো বৃহস্পতিবার (৩০ মে) ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত এক প্রতিবেদনে এই নির্দেশনার কথা জানানো হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

কমিটির সুপারিশে উল্লেখ করা হয় যে, দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা বজায় রাখা এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ রক্ষায় ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা অত্যন্ত জরুরি। বিদ্যমান পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে। কমিটি সতর্ক করে জানায়, ভিসা প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকলে সাধারণ মানুষের মনে বিরূপ প্রভাব পড়তে পারে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়।

এর পাশাপাশি, দুই দেশের মধ্যে একটি শক্তিশালী দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এই ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীরা যাতে কোনো ধরনের অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রম সীমিত করতে হয় এবং নিরাপত্তা নিশ্চিতে কনস্যুলার কর্মীদের ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসা। ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।