শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17550

tourism

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৬ ১৯:২৮

পর্যটন

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ১৯:২৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ চারটি দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ ভিসার আবেদনের সময়ই প্রতিদিনের খাবারের খরচ বাবদ একটি নির্দিষ্ট অর্থ অগ্রিম জমা দিতে হবে। সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে আগামী ১লা রবিউল আউয়াল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশরের ওমরাহযাত্রীদের ওপর এই নিয়ম কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিনের তিনবেলা খাবারের জন্য ওমরাহযাত্রীদের প্রায় ২০ সৌদি রিয়াল করে প্রদান করতে হবে, যা ভিসার ফিন্যান্সিয়াল কোড বা পেমেন্টের সঙ্গেই যুক্ত থাকবে। যাত্রীরা ওমরাহ পালনের সময় একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তাদের থাকার জায়গা, যাতায়াত ও খাবারের ব্যবস্থা তদারকি করতে পারবেন। মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার অনুমোদিত রেস্তোরাঁ এই অ্যাপের নেটওয়ার্কে যুক্ত রয়েছে। ভিসার সঙ্গে প্রাপ্ত বিশেষ কোডটি দেখিয়ে নির্দিষ্ট এসব দোকান বা রেস্তোরাঁ থেকে ওমরাহযাত্রীরা তাদের পছন্দমতো খাবার সংগ্রহ করতে পারবেন।

সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন অনিয়ম রোধে এই ডিজিটালাইজড ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বাধ্যতামূলক এই খাবার খরচের কারণে ওমরাহ পালনের সামগ্রিক ব্যয় কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের ট্রাভেল এজেন্সিগুলো এই নতুন নিয়ম ও বর্ধিত খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে ওমরাহ প্যাকেজগুলো নতুন করে সাজানোর কাজ শুরু করেছে।