শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17555

sylhet

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৬ ২০:১১

সিলেট

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাটের ওমর ফারুক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ২০:১১

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক মোড়ল সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

মামলা, পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার এবং মাদক, চোরাচালান পন্য উদ্ধারে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের সব কয়টি থানার মধ্যে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়া গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘গোয়াইনঘাট থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। বিশেষ করে অসহায়, দুস্থ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সিলেট জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় থানার প্রতিটি কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, গোয়াইনঘাট থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’