শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17588

weather

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ২১:৫৩

আবহাওয়া

১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ২১:৫৩

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে।

এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী একদিন এসব নদীর পানি আরও বাড়বে, দ্বিতীয় দিন স্থিতিশীল থাকবে এবং তৃতীয় দিনে কমতে পারে।

ফলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা বিদ্যমান পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী একদিন পানি বাড়তে পারে। পাশাপাশি কংস নদীর পানিও আগামী দুই দিন বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ অবস্থায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার কয়েকটি স্থানে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে। গঙ্গা-পদ্মার পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।