ছবি: শিক্ষার্থী বিভোর সিংহ।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিভোর সিংহ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাণিজ্যিক বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। কোনো প্রাইভেট টিউটরের সহায়তা ছাড়াই নিজের অদম্য প্রচেষ্টা, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে বিভোর।
বিভোর সিলেট নগরের লালাদীঘিরপাড় এলাকার বাসিন্দা বরুণ সিংহ ও মেনকা সিনহার জ্যেষ্ঠ পুত্র। এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করায় তার পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিভোর জানায়, পরীক্ষার প্রস্তুতির জন্য সে নিয়মিত বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নিজে নিজেই অনুশীলন ও পড়াশোনা করেছে। কোনো প্রাইভেট টিউটরের সহায়তা না নিয়ে নিজের ওপর বিশ্বাস রেখে লক্ষ্যে এগিয়ে যাওয়াই ছিল তার সাফল্যের অন্যতম চাবিকাঠি।
ভবিষ্যতে বাণিজ্যিক বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করে বিবিএ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিভোরের। এরপর ব্যাংকার হয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখে সে।
নিজের এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিভোর। একই সঙ্গে ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে তার পরিবার।
