শিরোনাম
প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন, যেভাবে রহস্য উদঘাটন করলো পুলিশ সিলেটে তিন খুন: তছনছ বাসা-খোয়া গেছে কাগজপত্র, ১৯ আগস্ট আদালতে ছিল শুনানি রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক এক রায়নগরের ট্রিপল মার্ডার: গৃহপরিচারিকা তাহমিনার প্রেমিকই খুনি! সিলেটে ৩ খু/ন: ডা/কাতি, জমি নাকি অন্য বি/রোধ সিলেটে ট্রিপল মা/র্ডার: ৩ গলাকা/টা লা/শ উদ্ধার, মিলেছে পরিচয় সিলেটে ঘর থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লা/শ উদ্ধার সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জোড়া আমন্ত্রণ তরুণদের আন্দোলন হাইজ্যাক করছে বিজেপি-কংগ্রেস: মায়াবতী

https://www.emjanews.com/

17759

national

প্রকাশিত

১২ আগস্ট ২০২৬ ২১:৩১

আপডেট

১২ আগস্ট ২০২৬ ২১:৩২

জাতীয়

সিলেটে রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ২১:৩১

ছবি: ইমজা নিউজ

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে সিলেটসহ দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকেই সিলেটের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

সরকারি নির্দেশনায় সিলেটের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সঙ্গে দোকান, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সিলেট নগরের বিপণিবিতান, মার্কেট ও দোকানগুলো এখন থেকে রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে। একই সঙ্গে নগরের বিভিন্ন স্থানে থাকা আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।