শিরোনাম
প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন, যেভাবে রহস্য উদঘাটন করলো পুলিশ সিলেটে তিন খুন: তছনছ বাসা-খোয়া গেছে কাগজপত্র, ১৯ আগস্ট আদালতে ছিল শুনানি রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক এক রায়নগরের ট্রিপল মার্ডার: গৃহপরিচারিকা তাহমিনার প্রেমিকই খুনি! সিলেটে ৩ খু/ন: ডা/কাতি, জমি নাকি অন্য বি/রোধ সিলেটে ট্রিপল মা/র্ডার: ৩ গলাকা/টা লা/শ উদ্ধার, মিলেছে পরিচয় সিলেটে ঘর থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লা/শ উদ্ধার সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জোড়া আমন্ত্রণ তরুণদের আন্দোলন হাইজ্যাক করছে বিজেপি-কংগ্রেস: মায়াবতী

https://www.emjanews.com/

17760

sylhet

প্রকাশিত

১২ আগস্ট ২০২৬ ২১:৪৮

সিলেট

হবিগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ২১:৪৮

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গয়াহরি শ্মশানঘাট থেকে ভীম লাল দাশ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিহত ভীম লাল দাশ উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভীম লাল দাশ বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকাল ৮টার দিকে গয়াহরি গ্রামের এক ব্যক্তি জমিতে কাজ করতে গিয়ে শ্মশানঘাটে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে শ্মশানঘাট এলাকায় গেলে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।