শিরোনাম
জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট : বাণিজ্যমন্ত্রী সিলেটে ৩ খু/ন: কে এই সিরাজ, কেন জে/ল খেটেছেন বারবার সিলেটে হাম পরিস্থিতির অবনতি: আরো দুই শিশুর মৃ/ত্যু তৃতীয় দফায় চলছে শাহজালাল (রহ.) মাজারের টাকা গণনা ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি সিলেটে সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাজায় মানুষের ঢল রায়নগর ট্রিপল মার্ডার: দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে ৪৮ ঘণ্টায়ও মামলা হয়নি আলোচিত রায়নগর ট্র্যাজেডির ট্রিপল মার্ডার: প্রেম নয়, ছিল ‘চেনাজানা সম্পর্ক’ -এবার পুলিশের ভিন্ন সূর সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুলকে জেল হাজতে প্রেরণ

https://www.emjanews.com/

17805

sylhet

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৬ ১৪:১৩

সিলেট

শাহজালাল মাজারে হেনার চিঠি: ‘আল্লাহ তুমি তাদের বিচার করিও’

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ১৪:১৩

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি পাওয়া গেছে বেশ কয়েকটি চিঠি। বিভিন্ন আকাঙ্ক্ষা ও মনের কথা জানিয়ে এসব চিঠি লিখেছেন ভক্তরা। এর মধ্যে হেনা নামের এক নারীর লেখা একটি চিঠি সবার নজর কেড়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগ খোলার পর এসব চিঠি পাওয়া যায়। চিঠিতে নিজের স্বামীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন হেনা। একই সঙ্গে যারা তার স্বামীকে বিপথে নিয়েছেন, তাদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নির্মূলের প্রার্থনা করেছেন তিনি।

চিঠিতে হেনা লিখেছেন, ‘ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার মত কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। -হেনা।’

এদিকে, শাহজালাল মাজারের দানবাক্সের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় টাকা গণনা।

মাজার সংশ্লিষ্টরা জানান, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। বিপুল পরিমাণ টাকা থাকায় গণনা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়েছিল। সর্বশেষ গণনার ৩৪ দিন পর এবার আবারও দানবাক্স খোলা হলো।