https://www.emjanews.com/

17811

sylhet

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৬ ১৯:০৯

আপডেট

১৫ আগস্ট ২০২৬ ২১:২৫

সিলেট

সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ১৯:০৯

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় কলিম উল্লাহ (৫৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমির উদ্দিন ওই গ্রামের ছয়ফুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলিম উল্লাহ তার মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে গোয়াইনঘাট থানায় যান। এ সময় তার সঙ্গে মেয়ে ও মেয়ের মা ছিলেন। থানায় তিনি তার বড় ভাই ছয়ফুল্লাহর ছেলে জুবেল আহমদের (২১) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর জুবেলকে আটক করতে পুলিশ কলিম উল্লাহ, তার মেয়ে ও মেয়ের মাকে সঙ্গে নিয়ে পূর্ব দিঘীরপাড় গ্রামে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, জুবেল স্থানীয় হাওরে কাজে রয়েছেন। পরে পুলিশ হাওরে গিয়ে তাকে আটকের চেষ্টা করে।

এ সময় কলিম উল্লাহ তার বড় ভাই ছয়ফুল্লাহর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছয়ফুল্লাহ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কলিম উল্লাহর গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন কলিম উল্লাহকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমির উদ্দিনের বিরুদ্ধে এ ঘটনায় কী ভূমিকা ছিল, তা তদন্ত করছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলিম উল্লাহ ও হামলাকারী ছয়ফুল্লাহ আপন দুই ভাই। ছয়ফুল্লাহকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই ঘটনায় তার ছেলে আমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।