শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17816

surplus

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৬ ২০:১৫

আপডেট

১৫ আগস্ট ২০২৬ ২১:১৬

অন্যান্য

সদস্য অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা নিল সিলেট প্রেসক্লাব

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ২০:১৫

সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রথমবারের মতো লিখিত পরীক্ষা নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ মার্কসের লিখিত পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ১০ নম্বরের ভাইভায় অংশ নেবেন। সকল কাগজপত্র ঠিক থাকলে পরীক্ষায় উত্তীর্ণরা সদস্যপদের জন্য বিবেচিত হবেন।

পরীক্ষা আয়োজনের জন্য ক্লাবের সাবেক তিন সভাপতি  ইকবাল সিদ্দিকী, আহমেদ নূর ও ইকরামুল কবিরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। প্রশ্নপত্র প্রণয়নসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কমিটি।

পরীক্ষা চলাকালে ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নানসহ পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, সিলেট প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তির যোগ্যতা হচ্ছে-রিপোর্টারদের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক এবং ফটোগ্রাফার ও ভিডিও ক্যামেরাম্যানদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি। পাশাপাশি আবেদনকারীকে সিলেট মহানগরীতে স্থানীয় বা জাতীয় গণমাধ্যমে কমপক্ষে এক বছর সাংবাদিকতা পেশায় কর্মরত থাকার প্রমাণপত্র থাকতে হবে।