শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17828

sylhet

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৬ ২২:৩৬

সিলেট

সিলেটে শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে চিঠি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও সিন্দুকের টাকা গণনার সময় পাওয়া গেছে এক চাঞ্চল্যকর চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী ডিসেম্বরে তাঁর দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করে এই চিঠিটি মাজারে দান হিসেবে প্রদান করা হয়। সজিব নামের জনৈক আওয়ামী লীগ সমর্থক চিঠিটি লিখেছেন বলে নাম উল্লেখ রয়েছে, যিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) মাজারের টাকা গণনার সময় উপস্থিত কর্মকর্তাদের সামনেই চিঠিটি জনসমক্ষে আসে।

চিঠিতে লেখক আবেগঘন কণ্ঠে লিখেছেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ চিঠির শেষে ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ কথাটি লেখা রয়েছে।

এছাড়া জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে শেখ হাসিনা ও দলের নেতা-কর্মীদের সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে এতে।

মাজারের সিন্দুক থেকে কেবল এই রাজনৈতিক চিঠিই নয়, বিপুল পরিমাণ অর্থ ও অলঙ্কারও উদ্ধার করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ৩৪ দিনের ব্যবধানে এবার রেকর্ড ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা জমা পড়েছে। এছাড়া ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রৌপ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক মুদ্রার মধ্যে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, রিয়াল, দিনারসহ বিশ্বের অন্তত ১৫টি দেশের মুদ্রা দানবাক্সে পাওয়া যায়।

এছাড়া নজরানা হিসেবে গরু, ছাগল ও হাস-মুরগিও দান করেছেন ভক্তরা।

উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘ বছরের প্রথা ভেঙে গত ২২ জুন থেকে শাহজালাল (রহ.) মাজারে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়। প্রথম দফায় চার দিনে ১৭ লাখ এবং দ্বিতীয় দফায় জুলাই মাসে ৪৭ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এবার তৃতীয় দফায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দানে পাওয়া অর্থের পরিমাণ।

সিন্দুক খোলার সময় জেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।