শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17832

sylhet

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৬ ১১:৪৮

সিলেট

সিলেটে স্কুলে কালো পতাকা উড়িয়ে গ্রে/প্তার ছাত্রলীগ নেত্রী জান্নাতুল

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ ১১:৪৮

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক জান্নাতুল ফেরদৌস সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী এবং ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে অবস্থিত ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। একই সাথে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরবর্তীতে ওই কর্মসূচির দৃশ্য ধারণ করে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরকাড়লে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, নিষিদ্ধ সংগঠনের নেত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রোববার সকালে তাকে বিচারালয়ে (আদালতে) সোপর্দ করা হবে।