ছবি: সংগৃহীত
সিলেট লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ছাত্রদের হিফয সমাপন, সবক প্রদান এবং যিকর ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বাদ এশা লালার গাঁও জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট মাযার জামে মসজিদের খতীব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্জ হাফিয আব্দুস শহীদ এবং সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা রশীদ আহমদ চৌধুরী।
মাহফিলে পবিত্র কোরআন হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের হিফয সমাপন ও সবক প্রদান করা হয়। এ সময় কোরআন শিক্ষা, আমল-আখলাক ও দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি, মাদরাসা, শিক্ষক-শিক্ষার্থী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দুআ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিল শেষে প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম অসুস্থ মাস্টার আব্দুল করিম সাহেবকে দেখতে তাঁর বাসভবনে যান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য বিশেষ দুআ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ জালাল আহমদ, মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্জ ফারুক আহমদ, লতিফিয়া কারী সোসাইটি সিলেট সদর পশ্চিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, ফুলতলী একাডেমি ঢাকার পরিচালক মাওলানা শাহিদ আহমদ, দারুল কিরাত অত্র শাখার নাজিম মাস্টার তাজ উদ্দিন, মাদরাসার শিক্ষক হাফিজ শফিক উদ্দিন, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, হাউসা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা লায়েক আহমদ, সবুজ কুড়ির সংগীত পরিচালক ইমরান আহমদসহ বিভিন্ন পর্যায়ের আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সদর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক শাহেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সজীব আহমদ জয়, সৎপুর কামিল মাদরাসা হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক মিয়া সোহাগ, জিএস লায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বুলবুল, সহ-প্রচার সম্পাদক রিদ্বওয়ান আহমদ চৌধুরী, সহ-শিক্ষা ও আইসিটি সম্পাদক সাইদুর রহমান তালুকদার, হাফিজ মতিউর রহমান রেদওয়ান, হাফিজ কারী এনামুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুন মুকিত, কারী তামিম আহমদ, মাদরাসার শিক্ষক মাওলানা সাইফ উদ্দিন, হাফিজ আল মামুন, কারী কবির আহমদসহ অনেকে।
মাহফিলে বক্তারা বলেন, কোরআন হিফয করা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠন সম্ভব। তারা হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও আমলের প্রতি গুরুত্বারোপ করেন।
মাহফিল শেষে উপস্থিত সকলের মিলাদ ও দুআ মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
