শিরোনাম
সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা

https://www.emjanews.com/

17864

politics

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৬ ১৮:২৯

আপডেট

১৭ আগস্ট ২০২৬ ১৮:৩০

রাজনীতি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ১৮:২৯

ছবি: সংগৃহীত

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আন্দোলনকারীরা। বিকেল থেকে কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন।

আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে গিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

তবে আটক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।