শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19211

politics

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬

রাজনীতি

ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া মহানগর পশ্চিম শাখার অধীন দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমানকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।