শিরোনাম
সাতছড়ি-রেমায় গাছ লুটের ‘মাস্টারমাইন্ড’ কারা? চাঞ্চল্যকর গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা দেশজুড়ে অবৈধ ক্লিনিকে অভিযান, সিলেটে শনাক্ত ৮ প্রতিষ্ঠান সিলেটে ৭ বছরেও আলোর মুখ দেখেনি ‘পিংক বাস’: প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম

https://www.emjanews.com/

17904

tourism

প্রকাশিত

১৮ আগস্ট ২০২৬ ২২:০৯

পর্যটন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ ২২:০৯

ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল প্রকল্পের কাজ বিগত সরকারের আমলে স্থবির ও নাজুক অবস্থায় ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান টার্মিনালগুলোর সীমিত সক্ষমতার কারণে এই নতুন টার্মিনালটি চালু করা এখন সময়ের দাবি। দায়িত্বরত অবস্থায় মন্ত্রণালয় ও পর্যটন খাতের ভঙ্গুর চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত সরকার এই খাতকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে, যার ফলে তহবিলের সংকটসহ নানা অনিয়ম জেঁকে বসেছিল। সেই সংকট কাটিয়ে উঠতে এখন জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

দেশের এভিয়েশন খাতের বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, লালমনিরহাট বিমানবন্দরকে কেন্দ্র করে ‘মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল’ (এমআরও) সুবিধা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে বোয়িং, এয়ারবাস ও সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এটি সফল হলে দেশে বিমান রক্ষণাবেক্ষণের আন্তর্জাতিক মান নিশ্চিত হওয়ার পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

পাইলট হওয়ার স্বপ্ন দেখা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়ে মন্ত্রী বলেন, পাইলট প্রশিক্ষণের আকাশচুম্বী খরচ কমাতে বাংলাদেশ বিমানবাহিনীর কল্যাণ ট্রাস্টের সঙ্গে সমন্বয় করে একটি এভিয়েশন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং পরবর্তীতে চাকরিতে যোগ দিয়ে সেই ব্যয় পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি বিমানের ইতিবাচক দিকগুলোও জনগণের সামনে তুলে ধরতে হবে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বেবিচকের সদস্য এয়ার কমোডর মো. নূর-ই-আলম এবং এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।