শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

19710

tourism

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৬ ২০:২৩

পর্যটন

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ২০:২৩

ছবি: সংগৃহিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এ-সংক্রান্ত যেকোনো পরিবর্তন যাত্রীদের যথাসময়ে জানানো হবে।

এদিকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করছে বিমান। এ ব্যবস্থা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।

পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট চলাচল ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।