শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17913

sylhet

প্রকাশিত

১৯ আগস্ট ২০২৬ ১৯:১৩

আপডেট

১৯ আগস্ট ২০২৬ ১৯:৩০

সিলেট

সিলেট রায়নগর ট্রিপল মার্ডার: আসামি বাবুলের রিমান্ড আজ শেষ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৯:১৩

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর রায়নগরের মিতালি নিকুঞ্জ ভিলায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রধান অভিযুক্ত বাবুল মিয়ার চার দিনের রিমান্ড আজ শেষ হচ্ছে। রিমান্ড শেষে আগামীকাল (বৃহস্পতিবার) তাকে পুনরায় আদালতে তোলা হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এবং মামলার রহস্য পুরোপুরি উদ্ঘাটন করতে আসামিকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হতে পারে।

গত ১২ আগস্ট সকালে রায়নগরের ১১১ নম্বর বাসায় পৈশাচিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।

ঘটনার পরপরই অভিযানে নেমে ওইদিন বিকেলে বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল এই নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছোরা।

পুলিশি তদন্তে জানা গেছে, গৃহকর্মী তাহমিনার সাথে পূর্ব পরিচিত বাবুল ওইদিন সকালে বাসায় প্রবেশ করেন। লম্পট বাবুল গৃহকর্মীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে চাইলে তাহমিনা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এসময় দম্পতি আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম তাকে বাধা দিতে এলে একে একে তিনজনকেই কুপিয়ে হত্যা করে বারান্দা দিয়ে পালিয়ে যান বাবুল।

এই হৃদয়বিদারক ঘটনায় সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের ময়নাতদন্ত শেষে গত শুক্রবার শাহী ঈদগাহ ময়দানে জানাজা এবং মানিক পীরের টিলায় দাফন সম্পন্ন হয়েছে। প্রবাস থেকে ফেরা নিহতের সন্তানেরা এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।